বাকেরগঞ্জ প্রতিনিধি
আজ বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড (গোলদার বাড়ি) নিজ বসত ঘরে ওয়ার্ড বিএনপি’র সদস্য আঃ সত্তার হাওলাদার কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। কিছুদিন পূর্বে কলসকাঠী তে এক গৃহবধূ কে হত্যা করে দুর্বৃত্তরা। এছাড়া বেশ কিছুদিন যাবত বাকেরগঞ্জের বিভিন্ন জায়গায় চুরি -ডাকাতি -রাহজানি বেড়েই চলছে। এই সকল ঘটনায় অপরাধীদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্যোগ সন্তোষজনক নয়।তিনি, আইনশৃঙ্খলা বাহিনী কে অপরাধ দমনে আরো দায়িত্বশীল হবার আহবান জানিয়েছেন। তিনি, আজকের ভরপাশার হত্যাকান্ড, কলসকাঠীর গৃহবধূ হত্যাকান্ড সহ অপকর্মের সাথে জড়িত অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।