সাইদুর রহমান সাঈদ ।। বাকেরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এক বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টায় বাকেরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলমের সভাপতিত্বে আয়োজিত এ মোটরসাইকেল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও বাকেরগঞ্জ ৬ আসনের জন্য সংসদ সদস্য মনোনীত প্রার্থী। মাওঃ মাহমুদুন্নবী তালুকদার বিশেষ অতিথি বরিশাল জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. মাহফুজুর রহমান।
এছাড়াও বরিশাল জেলা এবং বাকেরগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতে ইসলামির দায়িত্বশীল সূত্রে জানা যায়, শোভাযাত্রায় প্রায় ১ (এক) হাজারেরও বেশি মটর সাইকেল অংশগ্রহণ করে।
আয়োজিত এ মটর শোভাযাত্রাটি সকাল ৯ ( নয়) টয় বাকেরগঞ্জ জে এস ইউ মডেল হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে গারুড়িয়া, কবাই ও দুধালো, রঙ্গশ্রী, ভরপাশা, পাদ্রীশিবপুর ও নিয়ামতি ইউনিয়ন ঘুরে পুনরায় জেএস মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শেষ হয়।
মোটরসাইকেল শোভাযাত্রার ফাঁকে ফাঁকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথ সভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওঃ মাহমুদুন্নবী তালুকদার।