১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:০০
শিরোনামঃ
পাবনায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ার ভয়াবহ পরিণতি— ধরা পড়তেই মুহূর্তেই বদলে গেলো সবকিছু! আমতলীর কুতুবপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ নিয়ে সংবাদ সম্মেলন থানা থেকে জাটকা লুটের ঘটনায় তদন্তে পুলিশ,মামলার প্রস্তুতি বরগুনায় শিক্ষার্থীদের জিম্মি করে, স্কুলে প্রাইভেটে পড়াতে বাধ্য করেন,বাবুল বরগুনার আমতলী থানা থেকে জব্দকৃত জাটকা ইলিশ লুট! বাকেরগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আমাদের পালাবার জায়গা নেই এজন্য মাটি মানুষের সাথে মিশে যেতে হবে-সরোয়ার টিএলআরদের চকরি স্থায়ীকরণের দাবিত রেলওয়ে শ্রমিকদের আবেদন  সাংবাদিক জিয়া শাহীনের পাশে বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন স্বামীকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে! প্রতিবাদে স্বামীর ঝাড়ু মিছিল, বাকেরগঞ্জ,

বাকেরগঞ্জে জামায়াতে ইসলামী আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সাংবাদিকের নামঃ
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পরেছেন

 

এম এইচ কামাল বাকেরগঞ্জ বরিশাল

২০০৬ সালের লগি বৈঠার তান্ডরেব মাধ্যমে হত্যা ও হত্যার পরে লাশের উপর নিত্যকারি খুনি সন্ত্রাসীদের বিচারের দাবিতে বাকেরগঞ্জ জামায়াতে ইসলামির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।২৮ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ঃ০০ টায় বাকেরগঞ্জ থানা মসজিদের সামনে থেকে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, পৌরসভার আমির মাওলানা নুরুল হক।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে জামায়াতে ইসলামী দল শান্তিপূর্নভাবে সমাবেশের আয়োজন করে। আওয়ামীলীগ দলের প্রধান সৈরাচার শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী তাদের সন্ত্রাসীরা লগি বৈঠা নিয়ে সমাবেশে আগত জনতার উপর হামলা চালায়। সন্ত্রাসী দল আওয়ামী লীগ তাদের সন্ত্রাসী বাহিনী লগি বৈঠা নিয়ে সারা দেশে মানুষ হত্যার তান্ডব চালায়। হামলা চালিয়ে জামায়াত শিবিরের বেশ কয়েকজন লোককে পিটিয়ে মেরে ফেলে। শুধু মেরেই ক্ষ্যান্ত হয়নি তারা লাশের উপরে উঠে নিত্য করে। এই সন্ত্রাসী হামলায় যারা শহিদ হয়েছেন তাদের পরিবার আজও বিচার পায়নি। হত্যাকারী সন্ত্রাসীদের ও হুকুমদাতা শেখ হাসিনার বিচারের দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়
মিছিলে আরও উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান, উপজেলা অফিস ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাওলানা রেদোয়ান উল্লাহ শাহেদী, উপজেলা মিডিয়া বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আল আমিন, পৌর সেক্রেটারি আব্দুল হাই আল হাদি, উপজেলা যুব বিষয়ক সম্পাদক মেহেদী হাসান শাওন, উপজেলা শিবির সভাপতি মাহাদি হাসানসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতা সমর্থক মিছিলে অংশ নেয়।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
Developed By

 Barishal Host

EngineerBD-Jowfhowo