১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৪০
শিরোনামঃ
পাবনায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ার ভয়াবহ পরিণতি— ধরা পড়তেই মুহূর্তেই বদলে গেলো সবকিছু! আমতলীর কুতুবপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ নিয়ে সংবাদ সম্মেলন থানা থেকে জাটকা লুটের ঘটনায় তদন্তে পুলিশ,মামলার প্রস্তুতি বরগুনায় শিক্ষার্থীদের জিম্মি করে, স্কুলে প্রাইভেটে পড়াতে বাধ্য করেন,বাবুল বরগুনার আমতলী থানা থেকে জব্দকৃত জাটকা ইলিশ লুট! বাকেরগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আমাদের পালাবার জায়গা নেই এজন্য মাটি মানুষের সাথে মিশে যেতে হবে-সরোয়ার টিএলআরদের চকরি স্থায়ীকরণের দাবিত রেলওয়ে শ্রমিকদের আবেদন  সাংবাদিক জিয়া শাহীনের পাশে বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন স্বামীকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে! প্রতিবাদে স্বামীর ঝাড়ু মিছিল, বাকেরগঞ্জ,

বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরণ

সাংবাদিকের নামঃ
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৩০ বার পরেছেন

 

হাফিজুর রহমান,
বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। অদ্য ২৮ মে রোজ বুধবার ২০২৫ ইংরেজি তারিখে পরীরখাল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এ বসে চাল বিতরণ করা হয়েছে। ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের সর্বমোট নিবন্ধিত জেলের সংখ্যা ১৬২৮ জন।আজ ১২৭৪ জন জেলেকে মোট ৮০ কেজি করে ২ মাসের চাল বিতরন করা হয়েছে।চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ,সকল ইউপি সদস্য এবং মিডিয়া কর্মী।জনপ্রতি প্রত্যেক জেলেকে ৮০ কেজি করে ২ মাসের চাল বিতরণ করা হয়েছে।

চাল গ্রহণ কালে জেলেরা বলেন, আমাদেরকে সুষ্ঠুভাবে চাল দেওয়া হচ্ছে। সঠিকভাবে মেপে পরিমাণ মতো চাল দেওয়া হচ্ছে, কোন প্রকার কম দেওয়া হয় না। আমরা প্রতিটি জেলে দুই মাসের মোট ৮০ কেজি করে চাল পেয়েছি। আমাদের কাছ থেকে কোন প্রকারের টাকা পয়সা নেওয়া হয়নি।

জেলেদের চাল বিতরণ কালে ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোলায়মান কবির ইউনুস বলেন, আমরা কোন প্রকার অনিয়ম ছাড়াই জেলেদের কে সুষ্ঠুভাবে চাল বিতরণ করতেছি। প্রতি জেলেকে দুই মাসের ৮০ কেজি করে চাল দিচ্ছি।

জেলেদের চাল বিতরণ কালে ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান বলেন, আমরা সঠিকভাবে মেপে চাল বিতরণ করতেছি। জনপ্রতি ৮০ কেজি করে ২ মাসের চাল জেলেদেরকে বিতরণ করতেছি।আজকে সর্বমোট ১২৭৪ জন জেলেকে এক লক্ষ ১,৯২০ কেজি চাল বিতরন করা হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Daily Bangladesh Bani তজুমদ্দিন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বাংলাদেশ বাণী সম্পাদকের মত বিনিময় জুন ১১, ২০২৫ 101 Views বিশেষ প্রতিবেদক।। ভোলার তজুমদ্দিন প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে দৈনিক বাংলাদেশ বাণী’র সম্পাদকের ঈদ পুনর্মিলনী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন মঙ্গলবার সন্ধ্যায় তজুমদ্দিন প্রেসক্লাব আহবায়ক ফখরে আযম পলাশের সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশালে জনপ্রিয় দৈনিক বাংলাদেশ বাণী’র সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার বরিশাল ব্যুরো চিফ আযাদ আলাউদ্দীন। সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ বন্ধনের কথা তুলে ধরে সম্পাদক আযাদ আলাউদ্দীন বলেন, আপনাদের দোয়ায় আমি তৃণমূল থেকে সাংবাদিকতা করে বিভিন্ন স্তর পেরিয়ে সাংবাদিকতার সর্বোচ্চ ধাপ সম্পাদক হয়েছি। যেহেতু আমি মাঠ পর্যায় থেকে উঠে এসেছি সেজন্য আপনাদের মাঠের সাংবাদিকদের কষ্ট আমরা বুঝি। আমি সবসময় চেষ্টা করি সাংবাদিকদের বিষয়গুলোকে অগ্রাধিকার দেয়ার। তজুমদ্দিন আমার জন্মস্থান, এখানকার মাটি ও মানুষের সাথে আমার বেড়ে ওঠা। ২০০৬-০৭ সালের দিকে তজুমদ্দিন প্রেসক্লাব ছিলো অগোছালো, আমি চেষ্টা করেছি আবার যেনো সবাই এক হয়ে প্রেসক্লাবটিকে পুনর্গঠন করতে পারি। আপনাদের সহযোগিতা আর আমার প্রচেষ্টায় সেটি সম্ভব হয়েছে। বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন আরো বলেন, আমাদের আদর্শের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু প্রেসক্লাব ও সাংবাদিকতা পেশার প্রশ্নে আমরা যেনো সবাই এক থাকতে পারি। তবেই প্রকৃত সাংবাদিকতার বিজয় হবে। আযাদ আলাউদ্দীন স্থানীয় সাংবাদিকদের উদ্দ্যেশ্যে আরো বলেন, আপনারা ব্যক্তি স্বার্থের চাইতে প্রাতিষ্ঠানিক স্বার্থকে অগ্রাধিকার দিন, তাহলে প্রেসক্লাব ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকবো। সাংবাদিক আযাদ আলাউদ্দীন দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত তজুমদ্দিনের সাংবাদিকদের খোঁজখবর নেন এবং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। একই সাথে সাংবাদিকদের পেশাগত পড়াশোনার উপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি নিজের লেখা ‘সাংবাদিকতার বাঁকে বাঁকে’ বইসহ প্রেসক্লাবের সদস্যদের জন্য মিডিয়া বিষয়ক অর্ধশত বই উপহার দেয়ার ঘোষণা দেন। সম্প্রতি বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রে মহানগর সংবাদদাতা হিসেবে নিয়োগ পাওয়ায় আযাদ আলাউদ্দীনকে তজুমদ্দিন প্রেসক্লাবের সদস্যরা অভিনন্দন জানান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী আবদুল জলিল ও রফিক সাদী, সাবেক সাধারণ সম্পাদক এম নুরুন্নবী ও হেলাল উদ্দিন লিটন, দৈনিক বাংলাদেশ বাণী’র বিশেষ প্রতিবেদক এরশাদ সোহেলসহ তজুমদ্দিন প্রেসক্লাবের সদস্যবৃন্দ

May 28, 2025 স্মার্ট সংবাদ Homeঢাকায় থেকেও বরিশালের ডাকাতি মামলায় আসামি অপরাধবরিশাল ঢাকায় থেকেও বরিশালের ডাকাতি মামলায় আসামি স্মার্ট সংবাদ May 28, 2025 1 min read স্মার্ট সংবাদ ডেক্স : ঘটনার দিন ও সময় ঢাকায় থেকেও জিয়া মঞ্চের বরিশাল জেলা শাখার সহ-সভাপতিকে ডাকাতি মামলায় পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে ডাকাতি মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে মিন্টু বেপারী নামের ওই ব্যক্তিকে। ঘটনাটি বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া গ্রামের। আজ বুধবার দুপুরে ওই গ্রামের হোসেন আলী বেপারীর ছেলে মিন্টু বেপারীর স্বজনরা অভিযোগ করেন, দীর্ঘদিন থেকে মিন্টু ঢাকায় পরিবহন ব্যবসা করে আসছে। এছাড়া তিনি জিয়া মঞ্চ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। গত রবিবার (২৫ মে) পারিবারিক কাজে বরিশাল আসলে পুলিশ সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করে ডাকাতি মামলায় জড়িয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন। চাঁদপুরা ইউনিয়ন বিএনপি যুগ্ন আহবায়ক নাছির মোল্লা বলেন, গত (২১ মে) ঘটনার সময়ে মিন্টু বেপারী ও আমি ঢাকায় একটি বিয়ের অনুষ্ঠানে ছিলাম। তাকে পরিকল্পিতভাবে ডাকাতি মামলায় সন্দেহভাজন হিসেবে পুলিশ গ্রেপ্তার করেছে। মিন্টু বেপারীর ভাইর ছেলে জুম্মান বেপারী বলেন, তার চাচার সাথে জমিজমা নিয়ে কতিপয় ব্যক্তির দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরধরে প্রতিপক্ষের লোকজনে ষড়যন্ত্রমূলকভাবে পুলিশ দিয়ে ডাকাতি মামলায় জড়িয়ে দিয়েছে। বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য তিনি (জুম্মান) প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। মিন্টু বেপারীর স্ত্রী ফাতেমা বেগম বলেন, ঘটনার দিন আমার স্বামী ঢাকায় ছিলেন। স্থানীয় কয়েকজনের সাথে জমিজমা নিয়ে তার বিরোধ চলে আসছে। তারাই পরিকল্পিতভাবে সন্দেহভাজন হিসেবে আমার নিরপরাধ স্বামীকে ফাঁসিয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী করছি। মামলা সূত্রে জানা গেছে, গত ২১ মে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের চরপত্তনিয়া গ্রামের মহিউদ্দিন লিটন মোল্লার বসতঘরে ডাকাতির ঘটনা ঘটে। এসময় অজ্ঞাতনামা ৭/৮ জন ডাকাত অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় মহিউদ্দিন লিটন মোল্লা বাদী হয়ে ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। এজাহারে বাদী উল্লেখ করেন ডাকাতের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হবে। কিন্তু ওই মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারকৃত মিন্টু বেপারীর বয়স ৪০ বছরের ওপরে।

Developed By

 Barishal Host

EngineerBD-Jowfhowo