১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪৩
শিরোনামঃ
পাবনায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ার ভয়াবহ পরিণতি— ধরা পড়তেই মুহূর্তেই বদলে গেলো সবকিছু! আমতলীর কুতুবপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ নিয়ে সংবাদ সম্মেলন থানা থেকে জাটকা লুটের ঘটনায় তদন্তে পুলিশ,মামলার প্রস্তুতি বরগুনায় শিক্ষার্থীদের জিম্মি করে, স্কুলে প্রাইভেটে পড়াতে বাধ্য করেন,বাবুল বরগুনার আমতলী থানা থেকে জব্দকৃত জাটকা ইলিশ লুট! বাকেরগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আমাদের পালাবার জায়গা নেই এজন্য মাটি মানুষের সাথে মিশে যেতে হবে-সরোয়ার টিএলআরদের চকরি স্থায়ীকরণের দাবিত রেলওয়ে শ্রমিকদের আবেদন  সাংবাদিক জিয়া শাহীনের পাশে বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন স্বামীকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে! প্রতিবাদে স্বামীর ঝাড়ু মিছিল, বাকেরগঞ্জ,

নবীনদের প্রাণচাঞ্চল্যে মুখর বাকেরগঞ্জ জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজ

সাংবাদিকের নামঃ
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পরেছেন

 

বাকেরগঞ্জ প্রতিনিধি ।।
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাকেরগঞ্জ জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, অতিথিদের শুভেচ্ছা বিনিময় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় ক্যাম্পাসে আনন্দঘন আবহ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ গৌর চন্দ্র মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার আমিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান, কলেজ গভর্নিং বডির দাতা সদস্য জহিরুল ইসলাম মোল্লা প্রমুখ।
দাতা সদস্য জহিরুল ইসলাম মোল্লা বলেন, “দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের গুণগত শিক্ষা প্রদানের লক্ষ্যেই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। ভর্তি থেকে শুরু করে ফরম পূরণ পর্যন্ত সবকিছুই এখানে অবৈতনিকভাবে করা হয়। শিক্ষার্থীদের বিনামূল্যে বই ও ইউনিফর্ম দেওয়া হয়, এমনকি যাতায়াতের সুবিধার্থে সাইকেলও প্রদান করা হয়।” তিনি আরও উল্লেখ করেন, এই কলেজে বিগত বছরগুলোতে শতভাগ পাশের পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, “১৬ থেকে ১৮ বছর বয়স জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এখনই লক্ষ্য নির্ধারণ করতে হবে। যে যত বেশি সময়কে কাজে লাগাতে পারবে, সে তত দ্রুত উন্নতির শিখরে পৌঁছাতে পারবে।”
তিনি মেয়েদের উদ্দেশ্যে বলেন, “কোনও প্রলোভনে পড়ে যেন কেউ প্রতারণার ফাঁদে না পড়ে। আমাদের দেশের অনেক মেয়েরা পাচারের শিকার হচ্ছে, তাই সবাইকে সচেতন থাকতে হবে।” আর ছেলেদের উদ্দেশ্যে তিনি মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকার পরামর্শ দেন।
আলোচনা, দোয়া মাহফিল, কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠান সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শেষ হয়। দিনভর নবীনদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
Developed By

 Barishal Host

EngineerBD-Jowfhowo