১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:১৪
শিরোনামঃ
পাবনায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ার ভয়াবহ পরিণতি— ধরা পড়তেই মুহূর্তেই বদলে গেলো সবকিছু! আমতলীর কুতুবপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ নিয়ে সংবাদ সম্মেলন থানা থেকে জাটকা লুটের ঘটনায় তদন্তে পুলিশ,মামলার প্রস্তুতি বরগুনায় শিক্ষার্থীদের জিম্মি করে, স্কুলে প্রাইভেটে পড়াতে বাধ্য করেন,বাবুল বরগুনার আমতলী থানা থেকে জব্দকৃত জাটকা ইলিশ লুট! বাকেরগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আমাদের পালাবার জায়গা নেই এজন্য মাটি মানুষের সাথে মিশে যেতে হবে-সরোয়ার টিএলআরদের চকরি স্থায়ীকরণের দাবিত রেলওয়ে শ্রমিকদের আবেদন  সাংবাদিক জিয়া শাহীনের পাশে বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন স্বামীকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে! প্রতিবাদে স্বামীর ঝাড়ু মিছিল, বাকেরগঞ্জ,

বরিশালের আগৈলঝাড়ায় এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দুপক্ষের সংঘর্ষে পাঁচ জন আহত।

সাংবাদিকের নামঃ
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১১৯ বার পরেছেন

 

মো:মনিরুজ্জামান
স্টাফ রিপোর্টার :-

বরিশালের আগৈলঝাড়ায় এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দুপক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের গোবিন্দ মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে দুটিতে টাকা তোলার জন্য রিনা হিজড়ারা দল ভাগ করে নিয়েছে। অন্যদিকে বাকি তিনটিতে টাকা তোলে পায়েলের দল। গতকাল বৃহস্পতিবার সকালে বাকাল ইউনিয়নে গোবিন্দ মন্দিরে যায় পায়েল হিজড়ার দল। এ সময় তাঁদের বাধা দেয় রিনার দল। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে রিনা, শাহীনুর, ফিরকী, শাহনাজ হিজড়াসহ পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পায়েল বলেন, আগে ইউনিয়ন ভাগ করা থাকলেও ৫ আগস্টের পরে সেই ভাগ এখন আর কেউ মানে না। আমরা একটি অনুষ্ঠানে যাওয়ার পথে আমাদের সঙ্গে থাকা ঢোল কেড়ে নিয়ে আমাদের মারধর করে রিনার দল।
রিনা বলেন, ‘বাকাল ইউনিয়ন আমার এলাকা। পায়েলের দল আমার এলাকায় আসায় তাঁদের সঙ্গে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।’
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, হিজড়াদের দুপক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
Developed By

 Barishal Host

EngineerBD-Jowfhowo