১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৫৮
শিরোনামঃ
পাবনায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ার ভয়াবহ পরিণতি— ধরা পড়তেই মুহূর্তেই বদলে গেলো সবকিছু! আমতলীর কুতুবপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ নিয়ে সংবাদ সম্মেলন থানা থেকে জাটকা লুটের ঘটনায় তদন্তে পুলিশ,মামলার প্রস্তুতি বরগুনায় শিক্ষার্থীদের জিম্মি করে, স্কুলে প্রাইভেটে পড়াতে বাধ্য করেন,বাবুল বরগুনার আমতলী থানা থেকে জব্দকৃত জাটকা ইলিশ লুট! বাকেরগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আমাদের পালাবার জায়গা নেই এজন্য মাটি মানুষের সাথে মিশে যেতে হবে-সরোয়ার টিএলআরদের চকরি স্থায়ীকরণের দাবিত রেলওয়ে শ্রমিকদের আবেদন  সাংবাদিক জিয়া শাহীনের পাশে বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন স্বামীকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে! প্রতিবাদে স্বামীর ঝাড়ু মিছিল, বাকেরগঞ্জ,

বাকেরগঞ্জে ​খালের বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন

সাংবাদিকের নামঃ
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৬৩ বার পরেছেন

 

স্টাফ রিপোর্টার বাকেরগঞ্জ

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রি শিবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের চৈতা চেয়ারম্যান গোহাটের পাশ দিয়ে বয়ে গেছে কাটা খালি ও ও কটুয়া জুড়ি খাল সরকারী খালের পানি নিষ্কাশনের মুখ বন্ধ করে মাছ চাষ করছে এলাকার এক প্রভাবশালী ব্যক্তিরা। এতে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছে শত শত কৃষক ও জেলে এক গ্রামের শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়ে। কয়েক বছর ধরে স্থানীয় প্রভাবশালী সেলিম কাজী
লিখন কাজী ও জাকির কাজি সরকারী খালে মাছ চাষ করছে। অভিযোগ উঠেছে প্রভাবশালী সেলিম কাজী
লিখন কাজী ও জাকির কাজী কে মাছ চাষ ও খালটি রক্ষণাবেক্ষনের জন্য দায়িত্ব দিয়েছে বিগত উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির খান এর নির্দেশে খালের মুখ বন্ধ করে মাছ চাষ করায় পানি নিষ্কাশন না হওয়ায় সাধারণ কৃষক বিপাকে। মঙ্গলবার ২৯ শে জুন
জলাবদ্ধতা স্থায়ী নিরসন ও খালের বাঁধের মুখ উন্মুক্ত করার দাবিতে শত শত গ্রামবাসী মানববন্ধন করেছে।

জানা যায়,উপজেলার পাদ্রি শিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের চেয়ারম্যান গোহাটের পাশ দিয়ে বয়ে গেছে ২১ মিটারের তিনটি সরকারী খাল। খালের উত্তর পশ্চিম পাশে দখল করে খালের মুখ বন্ধ করে উপজেলার দোহাই দিয়ে মাছ চাষ করছেন এলাকার সেলিম কাজী লিখন কাজী জাকির কাজি। ফলে এদিক দিয়ে পানি প্রবাহ অনেক আগেই বন্ধ হয়ে গেছে ফলে প্রতিবছর গ্রামের শত শত কৃষক খেটে খাওয়া জেলে যাদের একমাত্র সম্বল মাছ ধরা ক্ষেত খামারে কৃষি দিয়ে সংসার চালানো পানির কারণে সবকিছু থেকে বঞ্চিত রঘুনাথপুরের শত শত পরিবার।

খালের মাঝখানে ও দুই মাথায় বাদ অতি দ্রুত অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী এখন বাদ দিয়ে মাছ চাষ করায় ক্ষতির মুখে পড়েছে গ্রামবাসী। এর প্রতিকার ও দখল মুক্ত করে খালের বাঁধ অপসারণের দাবিতে শত শত গ্রামবাসী মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে রঘুনাথপুর গ্রামের ভুক্তভোগি সাইফুল ইসলাম ও ইউপি সদস্য রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন,খালটির পানি প্রবাহ বন্ধ করে সেলিম কাজির কাছ থেকে ঘুষ নিয়ে মাছ চাষ করার অনুমতি দিয়েছে তৎকালিন উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির খান । এ গ্রামের আরেক বাসিন্দা বাচ্চু হাওলাদার বলেন,খালের পানি প্রবাহ বন্ধ করে মাছ চাষ করায় কৃষকরা কৃষি কাজ করতে পারছেনা তাই গ্রামের শত শত পরিবার না খেয়ে জীবন যাপন করছে।

 

অভিযুক্ত মাছ চাষী সেলিম কাজী বলেন, খালটি রক্ষাবেক্ষণের জন্য উপজেলা থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এই খালে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করি।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন আমরা এই বিষয়ে অভিযোগ পেয়েছি তৎকালীন কর্মকর্তা নাসির খান থাকাকালীন এই প্রজেক্ট এর পাশ হয় তারপরও আমরা স্থানে গিয়ে আমরা বাদ অপসারণ করবো।

এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান গ্রামবাসী বাঁধ অপসারণের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী ও কৃষকের সুবিধার জন্য আমরা বাদ কাটার জন্য মৎস অফিসারকে বলা হয়েছে তাড়াতাড়ি বাদ কেটে দেওয়া হবে

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
Developed By

 Barishal Host

EngineerBD-Jowfhowo