১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩৩
শিরোনামঃ
পাবনায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ার ভয়াবহ পরিণতি— ধরা পড়তেই মুহূর্তেই বদলে গেলো সবকিছু! আমতলীর কুতুবপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ নিয়ে সংবাদ সম্মেলন থানা থেকে জাটকা লুটের ঘটনায় তদন্তে পুলিশ,মামলার প্রস্তুতি বরগুনায় শিক্ষার্থীদের জিম্মি করে, স্কুলে প্রাইভেটে পড়াতে বাধ্য করেন,বাবুল বরগুনার আমতলী থানা থেকে জব্দকৃত জাটকা ইলিশ লুট! বাকেরগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আমাদের পালাবার জায়গা নেই এজন্য মাটি মানুষের সাথে মিশে যেতে হবে-সরোয়ার টিএলআরদের চকরি স্থায়ীকরণের দাবিত রেলওয়ে শ্রমিকদের আবেদন  সাংবাদিক জিয়া শাহীনের পাশে বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন স্বামীকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে! প্রতিবাদে স্বামীর ঝাড়ু মিছিল, বাকেরগঞ্জ,

সততা ও উন্নয়নের অঙ্গিকার নিয়ে ধানের শীষের প্রচারণায় আসমা আজিজ

সাংবাদিকের নামঃ
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ বার পরেছেন

 

হাফিজুর রহমান,
বরগুনা জেলা প্রতিনিধিঃ
সততা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় বরগুনা ১ আসনের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক আসমা আজিজ।ছাত্র রাজনীতি থেকে গড়ে ওঠা আসমা আজিজ অত্যন্ত সৎ নিষ্ঠাবান ও আদর্শ নেত্রী। অবহেলিত বরগুনার বিভিন্ন সমস্যা নিরসনের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।
বরগুনা- আমতলী -তালতলীর সাধারণ মানুষের জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন,আমি যদি বরগুনা ১ আসন থেকে মনোনয়ন পাই তাহলে ইনশাল্লাহ আমি জয়লাভ করব। আমি যদি জয়লাভ করতে পারি তাহলে আমি এলাকার জন্য যুব কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র গড়ে তুলবো,উন্নত সড়ক ও অবকাঠামোর ব্যবস্থা করব, নারী ক্ষমতায়নের কর্মসূচির ব্যবস্থা করব, উপকূলী এলাকায় ভেরি বাধ প্রকল্প বাস্তবায়ন করব, ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র স্থাপন করব, বরগুনার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করব, এলাকার জন্য শিল্প ও কলকারখানা স্থাপনের উদ্যোগ গ্রহণ করব, আমাদের অবহেলিত বরগুনাকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করার চেষ্টা করব।

এছাড়াও তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান।
এলাকাবাসীর প্রত্যাশা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা ১ আসন থেকে আমরা সৎ আদর্শবান,নিষ্ঠাবান শিক্ষিত মার্জিত প্রার্থী চাই আমরা।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
Developed By

 Barishal Host

EngineerBD-Jowfhowo