১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:১৪
শিরোনামঃ
পাবনায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ার ভয়াবহ পরিণতি— ধরা পড়তেই মুহূর্তেই বদলে গেলো সবকিছু! আমতলীর কুতুবপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ নিয়ে সংবাদ সম্মেলন থানা থেকে জাটকা লুটের ঘটনায় তদন্তে পুলিশ,মামলার প্রস্তুতি বরগুনায় শিক্ষার্থীদের জিম্মি করে, স্কুলে প্রাইভেটে পড়াতে বাধ্য করেন,বাবুল বরগুনার আমতলী থানা থেকে জব্দকৃত জাটকা ইলিশ লুট! বাকেরগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আমাদের পালাবার জায়গা নেই এজন্য মাটি মানুষের সাথে মিশে যেতে হবে-সরোয়ার টিএলআরদের চকরি স্থায়ীকরণের দাবিত রেলওয়ে শ্রমিকদের আবেদন  সাংবাদিক জিয়া শাহীনের পাশে বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন স্বামীকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে! প্রতিবাদে স্বামীর ঝাড়ু মিছিল, বাকেরগঞ্জ,

বাঁচতে চায় যক্ষ্মা রোগে আক্রান্ত বরিশালের রাজিয়া, সাহায্যের প্রয়োজন

সাংবাদিকের নামঃ
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পরেছেন

 

 

নিজস্ব প্রতিবেদক ::: মাত্র ১৮ বছর বয়সেই মৃত্যুর সঙ্গে লড়ছেন বরিশাল নগরীর ভাটার খাল এলাকার রাজিয়া। ফুসফুসে পানি জমে যাওয়া ও টিবি যক্ষ্মা রোগে আক্রান্ত এই তরুণী এখন বিছানায় কাতরাচ্ছেন। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।

বরিশাল বিজ্ঞাপন

বরিশাল নগরীর ১০নং ওয়ার্ডের ভাটার খাল এলাকার দিনমজুর আবদুল রাজ্জাক ফকিরের মেয়ে রাজিয়া। প্রায় পাঁচ মাস আগে হঠাৎ জ্বর ও কাশিতে ভুগতে শুরু করেন তিনি। প্রথমে স্থানীয় ফার্মেসির ওষুধে জ্বর কমলেও কাশি কমছিল না। পরে ডাক্তারের পরামর্শে পরীক্ষা করলে জানা যায়, তিনি টিবিতে আক্রান্ত। চিকিৎসা নিতে নিতে ফুসফুসে পানি জমে যায়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও অভাবের কারণে তা করা সম্ভব হচ্ছে না।

যক্ষ্মা রোগে আক্রান্ত রাজিয়া বলেন, ফুসফুসে পানি জমে গেছে। ডাক্তার বলেছেন, অপারেশন করা খুব জরুরি। কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন, ততদিনই বাঁচব। মাঝে মাঝে কষ্টে মনে হয়, মরে যাই।

রাজিয়া বলেন, রোগে আক্রান্ত শুনে স্বামী আমাকে আর সন্তানকেও ছেড়ে গেছে। এখন মেয়েটার মুখটাও দেখতে পারি না। একজন মায়ের জন্য এর চেয়ে বড় কষ্ট কিছু হতে পারে না।

বরিশাল বিজ্ঞাপন

বাবা রাজ্জাক ফকির বলেন, বয়সের কারণে এখন কাজ করতে পারি না। আগের মতো ভ্যান চালাতে পারি না। আমার মেয়ের টিবি ধরা পড়ার পর তার স্বামী ৩ বছরের সন্তানকে নিয়ে পালিয়ে গেছে। মেয়ে এখন আমার কাছে পড়ে আছে, অথচ চিকিৎসার খরচ জোগাতে পারছি না। এটা এক অসহ্য কষ্ট।

অসহায় বাবা রাজ্জাকের চোখে এখন একটাই আকুতি মেয়েটাকে বাঁচাতে দেশের বিত্তশালীদের সহযোগিতা কামনা করেছেন। চিকিৎসায় সাহায্য পাঠাতে বাবা আবদুল রাজ্জাক ফকিরকে ০১৭৬২-৫৫২৮৭৯ এই নম্বরে ফোন করার অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
Developed By

 Barishal Host

EngineerBD-Jowfhowo