১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৫
শিরোনামঃ
পাবনায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ার ভয়াবহ পরিণতি— ধরা পড়তেই মুহূর্তেই বদলে গেলো সবকিছু! আমতলীর কুতুবপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ নিয়ে সংবাদ সম্মেলন থানা থেকে জাটকা লুটের ঘটনায় তদন্তে পুলিশ,মামলার প্রস্তুতি বরগুনায় শিক্ষার্থীদের জিম্মি করে, স্কুলে প্রাইভেটে পড়াতে বাধ্য করেন,বাবুল বরগুনার আমতলী থানা থেকে জব্দকৃত জাটকা ইলিশ লুট! বাকেরগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আমাদের পালাবার জায়গা নেই এজন্য মাটি মানুষের সাথে মিশে যেতে হবে-সরোয়ার টিএলআরদের চকরি স্থায়ীকরণের দাবিত রেলওয়ে শ্রমিকদের আবেদন  সাংবাদিক জিয়া শাহীনের পাশে বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন স্বামীকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে! প্রতিবাদে স্বামীর ঝাড়ু মিছিল, বাকেরগঞ্জ,

চট্টগ্রাম এর সন্দ্বীপে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, গলায় আঘাতের চিহ্ন, জিজ্ঞাসাবাদে দুইজন আটক

সাংবাদিকের নামঃ
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১২৫ বার পরেছেন

 

সন্দ্বীপ প্রতিনিধি:
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের সুরমান পাটোয়ারী বাড়িতে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ৩২ বছর বয়সী গৃহবধূ মিনারা বেগমকে নিজ বাড়িতে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

নিহত মিনারা বেগমের স্বামী মোঃ আলমগীর হোসেন কক্সবাজার জেলায় আনসার ভিডিপিতে কর্মরত। তাদের রয়েছে চার সন্তান—দুই ছেলে ও দুই মেয়ে। বড় মেয়ে দশম শ্রেণিতে পড়ে, দ্বিতীয় ছেলে পঞ্চম শ্রেণিতে, তৃতীয় মেয়ে চতুর্থ শ্রেণিতে এবং ছোট মেয়ে দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত।

ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে। তদন্ত কর্মকর্তা এসআই মাজহারুল ইসলাম বলেন, “নিহতের গলায় গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে, যা অত্যন্ত সন্দেহজনক। বিষয়টি আমরা হত্যাকাণ্ড হিসেবে তদন্ত করছি।”

নিহতের বড় ভাই কবির হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তার ধারণা। পরিবারের অন্যান্য সদস্যরাও দাবি করছেন, এটি একটি পূর্বপরিকল্পিত হত্যা।

পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ইতিমধ্যে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, “ঘটনার তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
Developed By

 Barishal Host

EngineerBD-Jowfhowo