১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪০
শিরোনামঃ
পাবনায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ার ভয়াবহ পরিণতি— ধরা পড়তেই মুহূর্তেই বদলে গেলো সবকিছু! আমতলীর কুতুবপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ নিয়ে সংবাদ সম্মেলন থানা থেকে জাটকা লুটের ঘটনায় তদন্তে পুলিশ,মামলার প্রস্তুতি বরগুনায় শিক্ষার্থীদের জিম্মি করে, স্কুলে প্রাইভেটে পড়াতে বাধ্য করেন,বাবুল বরগুনার আমতলী থানা থেকে জব্দকৃত জাটকা ইলিশ লুট! বাকেরগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আমাদের পালাবার জায়গা নেই এজন্য মাটি মানুষের সাথে মিশে যেতে হবে-সরোয়ার টিএলআরদের চকরি স্থায়ীকরণের দাবিত রেলওয়ে শ্রমিকদের আবেদন  সাংবাদিক জিয়া শাহীনের পাশে বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন স্বামীকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে! প্রতিবাদে স্বামীর ঝাড়ু মিছিল, বাকেরগঞ্জ,

খুনির মুক্তির দাবিতে মানববন্ধন! এই ধৃষ্টতার নেপথ্যে কারা?

সাংবাদিকের নামঃ
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পরেছেন

সাইদুর রহমান সাঈদ।।

বরিশালের বাকেরগঞ্জের কবাই এলাকায় হত্যামামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃত হত্যাকারীদের মুক্তির দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় একটি দুষ্কৃতকারীচক্র। সাইদুর

এই মানববন্ধন যারা আয়োজন করেছে, তারাই কৃষককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার মূলহোতা।

কবাই ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শাহিন হাওলাদারের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার কবাই ইউনিয়নের উত্তর কবাই গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন হাসিনা বেগম, ফাতেমা আক্তার, ফারজানা বেগম, রেবা বেগম সহ হত্যাকাণ্ডের সাথে জড়িতরা।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৮ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার সময় বিএনপি নেতা শাহিন হাওলাদার ও শওকত খানের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতির বিষয়টি রাত ১টার সময় এলাকার মসজিদে মাইকিং করে দিলে ওই সময় এলাকাবাসী ডাকাত সোহেল খানকে আটক করে। পরবর্তীতে এলাকাবাসীর গণপিটুনিতে সে নিহত হয়। এ ঘটনাকে পুঁজি করে এলাকার বিএনপির আরেকটি গ্রুপ ডাকাত সোহেল খানের মাকে বাদি করে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ ২৮ সেপ্টেম্বর বিএনপি নেতা শাহীন হাওলাদার, তার ভাই শামীম হাওলাদার ও শওকত খানসহ মোট ৩জন কে গ্রেপ্তার করে বাকেরগঞ্জ থানা পুলিশ।

বিএনপি নেতা শাহিন হাওলাদারের স্ত্রী ফারজানা আক্তার সাংবাদিকদের জানান, তার স্বামী বাড়িতে না থাকায় গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় ডাকাত সোহেল তার গলায় রামদা ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে ৩০ সেপ্টেম্বর বরিশালে আদালতে একটি ডাকাতির মামলা দায়ের করেছেন। বিজ্ঞ বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে। মামলা দায়েরের পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচারের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিএনপি নেতা শাহীন হাওলাদারের বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারপূর্বক তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

 

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
Developed By

 Barishal Host

EngineerBD-Jowfhowo