১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:৩০
শিরোনামঃ
পাবনায় প্রবাসীর স্ত্রীর পরকীয়ার ভয়াবহ পরিণতি— ধরা পড়তেই মুহূর্তেই বদলে গেলো সবকিছু! আমতলীর কুতুবপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ নিয়ে সংবাদ সম্মেলন থানা থেকে জাটকা লুটের ঘটনায় তদন্তে পুলিশ,মামলার প্রস্তুতি বরগুনায় শিক্ষার্থীদের জিম্মি করে, স্কুলে প্রাইভেটে পড়াতে বাধ্য করেন,বাবুল বরগুনার আমতলী থানা থেকে জব্দকৃত জাটকা ইলিশ লুট! বাকেরগঞ্জে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আমাদের পালাবার জায়গা নেই এজন্য মাটি মানুষের সাথে মিশে যেতে হবে-সরোয়ার টিএলআরদের চকরি স্থায়ীকরণের দাবিত রেলওয়ে শ্রমিকদের আবেদন  সাংবাদিক জিয়া শাহীনের পাশে বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন স্বামীকে তালাক দিয়ে পরকীয়া প্রেমিককে বিয়ে! প্রতিবাদে স্বামীর ঝাড়ু মিছিল, বাকেরগঞ্জ,

নলছিটিতে সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টা, মামলার ১০ দিনেও গ্রেফতার হয়নি কোন আসামী

সাংবাদিকের নামঃ
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৯০ বার পরেছেন

 

নিজস্ব প্রতিবেদক ::: সংবাদ প্রকাশের জেরে ঝালকাঠির নলছিটিতে খান মাইনউদ্দিন (৪০) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যাচেষ্টা ঘটনায় গত ২৭ জুন থানায় মামলা হয়েছে। মামলার পর ১০ দিন পেরিয়ে গেলেও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উল্টো মামলা তুলে নিতে মামলার বাদি ওই সাংবাদিকের স্ত্রী তানজিলা আক্তারকে হুমকি-ধমকি দিচ্ছে আসামিরা। এ ঘটনায় তিনি ৪ জুলাই নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাংবাদিক খান মাইনউদ্দিন দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান ও আঞ্চলিক দৈনিক দখিনের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।

এদিকে মামলার কোন আসামি গ্রেফতার না করায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

এরআগে গত ২৪ জুন রাত ৯টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামে সাংবাদিক খান মাইনউদ্দিনকে নিজ বাড়িতে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে আহত করার পর খালে ফেলে দেয় আসামিরা। এ ঘটনার পর গত ২৭ জুন সাংবাদিক খান মাইনউদ্দিনের স্ত্রী তানজিলা আক্তার বাদি হয়ে নলছিটি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার ১০ দিন পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে পুলিশ এজাহারভুক্ত আসামিদের কাউকেই গ্রেফতার করছে না।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নলছিটির দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি গ্রামের সরকারি অর্থায়নে নির্মিত একটি কালভার্ট কাঠের গেট বানিয়ে বন্ধ করে রাখার ঘটনায় সংবাদ প্রকাশ করেন সাংবাদিক খান মাইনউদ্দিন। সংবাদ প্রকাশের পর ওই এলাকার আবু হোসেন, তার ছেলে ইমরান হাওলাদার, রিয়াজ হাওলাদার, মুসা হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার, হাবিব সিকদারের ছেলে নিশাত সিকদার, আলম হাওলাদার, সানি হাওলাদারসহ ৭/৮জন লোক রামদা, চাপাতি, ছুরি, লোহার রড, হাতুড়ি নিয়ে সাংবাদিক খান মাইনউদ্দিনের বাড়িতে ঢুকে তার ওপর হামলা চালান। তাকে কুপিয়ে ও পিটিয়ে মৃত্যু নিশ্চিত করতে অজ্ঞান অবস্থায় পার্শ্ববর্তী খালে ফেলে দেন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
Developed By

 Barishal Host

EngineerBD-Jowfhowo